শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম

নবীন সৈনিকদের মানবতার সেবায় নিজেদের আত্ম নিয়োগ করার আহ্বান.. পার্বত্য প্রতিমন্ত্রী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি নবীন পুলিশ কমান্ডো প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে সন্ত্রাস, নৈরাজ্য, সংঘাত নিরসনে দেশ, জাতির ও মানবতার সেবায় নিজেদের আত্ম নিয়োগ করার আহ্বান জানিয়ে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের মুক্তির জন্য লড়াই-সংগ্রাম করে গেছেন। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পুলিশের কমান্ডো কোর্সের ১৩ তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অনুষ্ঠানে ৩৪ জন নবীন পুলিশ সদস্যকে সনদ প্রদান করা হয়। এসময়, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি প্রেস-ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা সহ পুলিশের পদস্থ কর্মকর্তা সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,দেশের আত্মসামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা। রাষ্ট্রীয় অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্রকে সহযোগিতা মহান দায়িত্ব পালনে সজাগ থাকার আহবান জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার সকল বাহিনী দেশের কল্যাণে অবদান রেখে যাচ্ছেন। শান্তি মিশনে বাংলাদেশের সৈন্যরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পার্বত্য এলাকার সমস্যাবলী ও ঝঞ্ঝাট অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করেছেন। প্রতিমন্ত্রী  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সংশ্লিষ্ট সকলকে এজন্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  কমান্ডো প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ৩৪ জন প্রশিক্ষণার্থীর মাঝে ব্যাজ পড়িয়ে দেন ও  নবীন পুলিশ সদস্যকে সনদ তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit