শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

খাগড়াছড়ি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করলেন পুলিশ সুপার মুক্তা ধর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৪১ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ির প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি ও  সাধারণ সম্পাদক সহ কমিটির  নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বুধবার(২৭শে মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে খাগড়াছড়ি  প্রেস-ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা ও সাধারন সম্পাদক মো. আবু দাউদ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন  খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)খাগড়াছড়ি  প্রেস-ক্লাবের নব নির্বাচিত কমিটির  নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায়  স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও  খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে তাদের সাথে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন  সামাজিক ক্রাইম কঠোর হস্তে দমন করে জনগণের নিরাপত্তা দিতে পুলিশ অঙ্গীকারাবদ্ধ। অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে পুলিশের সঙ্গে সাংবাদিকরা ষ্টেক হোল্ডার হিসেবে কাজ করবেন।
সাংবাদিকদের সহযোগিতা নিয়ে পুলিশ তাদের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে কাজ করতে চায়। তাই আপনাদের সার্বিক সহযোগিতায় মাদকের বিরুদ্ধে আমাদের ভূমিকা থাকবে জিরো টলারেন্স। এসময় পুলিশ সুপার মহোদয় ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোরগ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়কে শৃঙ্খলা ফিরতে এবং চোরাকারবারিসহ সমাজের সকল অপরাধীদের দৌরাত্ম রুখে দিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় নব নির্বাচিত কমিটির সকল সদস্য খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানান এবং বলেন পুলিশের  সঙ্গে সাংবাদিকদের নিবীড় সম্পর্ক বিদ্যমান। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আর পুলিশের বন্ধু হচ্ছে সাংবাদিক। কাজের ক্ষেত্রে একে অপরের সাথে আমরা  ওতোপ্রোতোভাবে জড়িত। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় এবং খাগড়াছড়ির অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা সবসময় বিদ্যমান  থাকবে এই প্রত্যাশা ব্যাক্ত করেন নব নির্বাচিত কমিটির সদস্যগণ।এসময়  খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৪/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit