বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন  ও জাতীয় দিবস উপলক্ষ্যে  জাতির শ্রেষ্ট সূর্য সন্তান শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে  মাটিরাঙ্গা উপজেলা  অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, মাটিরাঙা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই জাতির শ্রেষ্ট সূর্য সন্তান শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।এসময় মাটিরাঙ্গা উপজেরা প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, সহকারী প্রোগ্রামার রাজীব চৌধুরী, নির্বাচন অফিসার মুহাম্মদ হাসান ও মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অ‌ফিসার ‌মো. আশরাফুল আলম সিরা‌জী প্রমুখ উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় করতে হবে।মুক্তিযোদ্ধাদের উন্নয়নে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা-বোনাস বাড়ানো হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখার ব্যবস্থা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৪/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit