বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৪৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মাদক মামলায় মোঃ রাসেল মিয়া (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।রোবার( ২৫ মার্চ) বিকেলে লালমনিরহাট জজ আদালতের দায়রা জজ মোঃ মিজানুর রহমান এ রায় দেন।সাজাপ্রাপ্ত রাসেল মিয়া জেলার আদিতমারী উপজেলার বড় কনলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার মোঃ নুর হকের ছেলে।আদালতের রায়ে প্রকাশ, ২০১৮ সালের আদিতমারী থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। স্বাক্ষী ও দীর্ঘ শুনানি শেষে রাসেল মিয়া দোষী সাম্ভস্ত হলে লালমনিরহাট জজ আদালতের দায়রা জজ মোঃ মিজানুর রহমান তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।আদালতের সরকারী কৌশলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit