বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রমজানে কোরআন তিলাওয়াত করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : কোরআন নাজিলের মাস রমজান। তাই অন্য মাসের চেয়ে এই মাসে কোরআন তিলাওয়াতের প্রতি মুমিনের আগ্রহ থাকে বেশি। রমজানের তিলাওয়াতে রয়েছে অধিক ফজিলত ও সওয়াবের ঘোষণা। তা ছাড়া হাদিসের ভাষার কোরআনের তিলাওয়াত ওই সুগন্ধি, যা মুমিনের জীবনকে সুশোভিত করে। হাদিসে তিলাওয়াতকারী মুমিনকে কমলালেবুর সঙ্গে তুলনা করা হয়েছে। আবু মুসা আল আশআরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.)  বলেন, কোরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত হলো তুরঞ্জ ফল বা কমলালেবুর ন্যায়। যারগন্ধভালো,স্বাদও উত্তম।

যে মুমিন কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের ন্যায়।এর কোনো গন্ধ নেই বটে, কিন্তু উত্তম স্বাদ আছে। কোরআন পাঠ করে না যে মুনাফিক, সে হানাজালাহ (তিতা) ফলের মতো, যার কোনো গন্ধ নেই অথচ স্বাদ তিতা। আর ওই মুনাফিক যে কোরআন পড়ে তার দৃষ্টান্ত ওই ফুলের মতো, যার গন্ধ আছে কিন্তু স্বাদ তিতা।

অন্য এক বর্ণনায় আছে, যে মুমিন কোরআন পড়ে এবং সে অনুযায়ী আমল করে সে কমলালেবুর মতো।আর যে মুমিন কোরআন পড়ে না, কিন্তু এর ওপর আমল করে সে খেজুরের মতো। (বুখারি, হাদিস : ৫৪২৭)তা ছাড়া মুমিনের হূদয় সব সময় কোরআনের সঙ্গে সংযুক্ত থাকে।

দিনের শুরুতে এবং রাতের গভীরে কোরআন তিলাওয়াত করে আর অন্য সময় কাজের  ফাঁকে তার আয়াতসমূহ নিয়ে চিন্তা-ভাবনা করে। একবার সম্পূর্ণ কোরআন খতম হলে সে আবার শুরু করে। তিলাওয়াতের মাধুর্যের প্রতি তার আগ্রহ ও আকর্ষণ কখনো শেষ হয় না।

হাদিসে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন, এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসুল! কোন কাজ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? তিনি বলেন, সাওয়ারি থেকে নেমেই আবার সে সাওয়ার হয়। লোকটি প্রশ্ন করল আল-হাল আল মুরতা হাল কী? তিনি বলেন, যে ব্যক্তি কোরআন শেষ করেই আবার প্রথম থেকে পাঠ করা শুরু করে দেয়। (তিরমিজি, হাদিস : ২৯৪৮)

নিহায়া গ্রন্থকার এই হাদিসের ব্যাখ্যায় আরেকটি হাদিস বর্ণনা করেন, হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন আমল উত্তম। তিনি বললেন, ‘আল-হাল আল মুরতাহাল’। জিজ্ঞাসা করা হলো, সেটা কী জিনিস? উত্তর দিলেন, শেষ করে আবার আরম্ভকারী। ওই ব্যক্তি যে তিলাওয়াত করে কোরআন খতম করে আবার তিলাওয়াত শুরু করে। তার দৃষ্টান্ত হলো—ওই মুসাফিরের মতো যে তার গন্তব্যে পৌঁছে সেখানের কাজ সমাপ্ত করে আবার যাত্রা শুরু করে। (কানজুল উম্মাল, বর্ণনা : ২৮১২)

ইমাম সুয়ুতি (রহ.) আল ইতকানে লিখেন, যখন কেউ কোরআন খতম করবে তার জন্য মুস্তাহাব হলো পরবর্তী খতমের জন্য আবার শুরু করা। মহান আল্লাহ পুরো রমজান মাসে অধিক কোরআন খতমের তৌফিক দান করুন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit