বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাংলাদেশকে হারিয়ে যা বললেন শ্রীলংকার কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারতেন টাইগাররা। তবে তা হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলংকা।

থিলিনা বলেন, ‘আসলে এই দুই ব্যাটার (আসালাঙ্কা ও নিশাঙ্কা) গত কয়েক মাস ধরে রান করে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে রান করছে। বিশেষ করে নিশাঙ্কা আফগানিস্তানের সঙ্গে ডাবল সেঞ্চুরি করেছে। পরে আরেকটি সেঞ্চুরি করেছে। আজকে আরও একটি করল। সে বেশ ধারাবাহিক। সময়ের সঙ্গে সঙ্গে দারুণ পরিপক্ব একজন ক্রিকেটার হয়ে উঠছে।’

তিনি বলেন, ‘এখানে কন্ডিশন ও পরিস্থিতি বুঝে খেলতে হয়েছে। সাধারণত এই দুজন বেশ শান্ত ব্যাটার। তারা অনেক তথ্য বের করেছে বাইরে থেকে। তারা দুজন দারুণ বন্ধু। সবসময় একসঙ্গে থাকে। তারা জানে নিজেদের সামর্থ্য সম্পর্কে। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’  

থিলিনা আরও জানান, ‘আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ আরও ৩ বছর আছে পরের ওয়ানডে বিশ্বকাপের। আমি নিশ্চিত নির্বাচকদের প্ল্যান রয়েছে। যদি প্ল্যানিং ঠিকঠাক থাকে তা হলে পরের বিশ্বকাপে দেখা যাবে অন্তত ৪-৫ জন থাকবে যারা ১০০ ওয়ানডে খেলেছে। সর্বশেষ বিশ্বকাপে এটি হয়নি। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার দরকার। তারা আরও ভালো করবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit