বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ!

মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট কলকাতার মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ায় অসুস্থ পাইলটকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।  

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩২৫ বোয়িং ৭৭৭ মডেলের বিমান নিয়ে ঢাকা থেকে কাতার যাচ্ছিল। তবে কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় ঢাকায়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কাতারের দোহার উদ্দেশ্যে রওনা হয়। এতে যাত্রী ছিলেন ৪১৯ জন। কলকাতার আকাশে যাওয়ার পর পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ বোধ করায় ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণ করে বিমানটি। এর পর পাইলটকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে রাত ১০টার পর দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ফ্লাইটটি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সকাল ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit