বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ঘুরে দাঁড়িয়ে শেষ আটে আতলেতিকো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্তি সময় মিলিয়ে ২-১ ব্যবধানে জেতে আতলেতিকো মাদ্রিদ। তবে আগের লেগে ইন্টার মিলান ১-০ গোলে এগিয়ে থাকায় ২-২ সমতা থেকে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। যেখানে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ দলটি।

ঘরের মাঠে শুরুটা ভালো করলেও আগে গোল হজম করে বসে আতলেতিকো। ৩৩তম মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে নিকোলো বারেল্লার দারুণ পাস থেকে জাল খুঁজে নেন ফেদেরিকো দিমারকো। ম্যাচে সমতায় ফিরতে দুই মিনিটের বেশি সময় নেয়নি আতলেতিকো। কোকের ক্রস পেয়ে বক্স থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন গ্রিজমান।  

বিরতির পর আগের মতোই আক্রমণ চালাতে থাকে আতলেতিকো। তবে সুযোগ পেলে ইন্টারও আক্রমণ করে বসে। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৭ মিনিট পর্যন্ত। কোকের পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ডিপেই। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হলে টাইব্রেকারের বাঁশি বাজান রেফারি।  

টাইব্রেকারে দুই দলই প্রথম শটে পায় গোলের দেখা। এরপর ইন্টারের আলেক্সিস সানচেসের শট ঠেকিয়ে দেন অবলাক। আতলেতিকোর সাউল নিগেসের শট ঠেকান সমের। ডেভি ক্লাসেনের নেওয়া ইন্টারের তৃতীয় শটও ঠেকিয়ে দেন অবলাক। এরপর আতলেতিকোর দুটি ও ইন্টারের একটি শট সফল হয়। পঞ্চম শটে ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্তিনেস উড়িয়ে মারলে জয় নিশ্চিত করে আতলেতিকো।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit