মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি

শ্রীলঙ্কাকে ফেভারিট বলছেন তাদের কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক :  মাস কয়েক পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে হতে যাওয়া ওই টুর্নামেন্ট ঘিরে দলগুলোর পরিকল্পনা চলছে অনেকদিন ধরেই। নাজমুল হোসেন শান্তকে নেতৃত্ব দিয়ে নতুন কিছুর খোঁজে আছে বাংলাদেশও।  

তাদের প্রথম চ্যালেঞ্জ হতে যাচ্ছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি দিয়ে আগামীকাল সোমবার সিলেটে শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে সিরিজ। এতে অবশ্য নিজেদেরই ফেভারিট মনে করছেন সফরকারী কোচ ক্রিস সিলভারউড।  

তিনি বলেন, ‘আমি তো বলবোই যে অবশ্যই শ্রীলঙ্কা ফেভারিট। কিন্তু শুনুন, এখানে দুটি ভালো দল খেলছে; যারা খুব জোর দিয়েই চেষ্টা করবে সিরিজটা জেতার। কারণ আমরা এখন সবাই বিশ্বকাপের দিকে এগোচ্ছি, এজন্য আমাদের এটা নিশ্চিত করতে হবে ওখানে যাওয়ার আগে সেরা ক্রিকেটটা খেলছি। এজন্য আগেও যেমন বলেছি, আমি জোর প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছি। ’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। বিশ্বকাপে যাওয়ার আগে দলের ওই মোমেন্টাম ধরে রাখাতেই নজর দিচ্ছেন দলটির কোচ। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্রত্যাশাও রয়েছে সিলভারউডের।  

তিনি বলেন, ‘সত্যি করে বললে আমরা খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি, আশা করছি সেটা চালিয়ে যেতে পারবো। আমি প্রত্যাশা করছি আমাদের গেম প্ল্যানেও উন্নতি হবে খেলোয়াড় কিংবা দলের মতো। এটার জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে। ’

‘আর মূল ব্যাপার হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট চালিয়ে যাওয়া, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি? আমরা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কানদের মতো করেই খেলতে চাই। এটাই হবে আমাদের লক্ষ্য। ’

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit