শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

আরও তিন অঙ্গরাজ্য ট্রাম্পের ঝুলিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগান, মিসৌরি ও আইডাহো অঙ্গরাজ্যে রিপাবলিকান ককাসে জয় পেলেন। এর মধ্য দিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থিতার দৌড়ে দারুণ গতি পেলেন। শনিবার তিন অঙ্গরাজ্যে তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেন। হ্যালি জাতিসংঘের সাবেক দূত এবং দলে ট্রাম্পের শেষ একমাত্র প্রতিদ্বন্দ্বী।

আগামী সপ্তাহের সুপার টুয়েসডের আগে এ পর্যন্ত অঙ্গরাজ্য-ভিত্তিক দলীয় প্রার্থী নির্বাচনের প্রতিটিতেই জিতেছেন ট্রাম্প। ওইদিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলের ভোটাররা তাদের দলীয় প্রার্থী বেছে নেবেন। মিশিগানে ট্রাম্প ককাসে অংশ নেওয়া ১৩ জেলার সবকটিতেই হ্যালিকে পরাজিত করেন বলে জানায় অঙ্গরাজ্যটির রিপাবলিকান পার্টি।

আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, ইউএস ভার্জিন আইল্যান্ডস, সাউথ ক্যারোলাইনা এবং এখন মিশিগান, মিসৌরি ও আইডাহো এখন ট্রাম্পের ঝুলিতে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit