বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার ঘোষণা ফ্র্যাঞ্চাইজি মালিকের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের শিরোপা নিয়ে বরিশালে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। রোববার (৩ ফেব্রুয়ারি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছেন তিনি। ৭ তারিখের পর যেকোনো দিন ট্রফি নিয়ে বরিশাল যাবেন বলে জানিয়েছেন তিনি। 

ফেসবুকের ওই ভিডিওতে ফরচুন বরিশালের মালিক জানান, ‘আমাদের সমর্থন করার জন্য ফরচুন বরিশালের সকল সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ট্রফি নিয়ে ৭ তারিখের পরপরই যেকোনো একদিন বরিশালে আসছি। আপনারা আমাদের এই উদযাপনের সাথে থাকুন।’  
 
বরিশাল বিভাগের সকল জেলার সমর্থককে ট্রফি উদযাপনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘বরিশাল বিভাগের সকল জেলার সমর্থককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ৭ তারিখের পর আমরা যেই তারিখ দিব ওই তারিখে আপনারা দয়া করে চলে আসবেন।’
 
গত শুক্রবার (১ মার্চ) বিপিএলের ফাইনাল ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সেরা খেলোয়াড় হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।  

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit