বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গুলশানে একটি ভবন থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

রবিবার (৩ মার্চ) বিকেলে গুলশানের পিংক সিটির বিপরীতে একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম ইসমাইল গিল সেরানো।

ডিএমপি গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান জানান, দুপুরের দিকে পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।

মরদেহ এখন ঘটনাস্থলে আছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit