বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

রেফারিকে যে কথা বলে লাল কার্ড দেখেছেন বেলিংহ্যাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ম্যাচের শেষ মুহূর্তের খেলা চলছিল তখন। যেকোনো সময় বাজবে শেষ বাঁশি। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠেছিল রিয়াল। দলটির এক খেলোয়াড় ক্রস করে বল পাঠান বক্সে। হেডে বেলিংহামের গোল এবং রেফারির শেষ বাঁশি—দুটিই একসঙ্গে ঘটে। রিয়াল খেলোয়াড়েরা উদ্‌যাপনের বদলে দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারি হেসুস গিল মানজানোকে। ভ্যালেন্সিয়ার খেলোয়াড়েরাও ছুটে আসেন মানজোনার দিকে।

দুই পক্ষের বাদানুবাদের পর রিয়াল জয়সূচক গোল না পেলেও বেলিংহামের জুটেছে লাল কার্ড। ২–২ গোলের নাটকীয় ড্রয়ের ম্যাচে যা রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে আসে। কিন্তু রেফারি মানজানোকে কী এমন বলেছিলেন বেলিংহাম, যে কারণে তাকে লাল কার্ড দেখতে হলো! দলবদল বিশেষজ্ঞ ও ফুটবল বিশ্লেষক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে বেলিংহামের কথাগুলো তুলে ধরেন। প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহার করে বেলিংহাম রেফারি মানজানোকে বলেন, বল তখন বাতাসে ছিল। অর্থাৎ শেষ বাঁশি বাজার আগে আক্রমণটি শেষ হওয়ার সুযোগ দেননি রেফারি।

মূলত কথার মধ্যে গালি ব্যবহারের কারণেই লাল কার্ড দেখতে হয়েছে বেলিংহামকে। ম্যাচের পর ইংলিশ মিডফিল্ডার অবশ্য এক ভক্তের টুইটে রিটুইট করেছেন। সেই টুইটে গোল বাতিলের ঘটনাকে ‘কেলেঙ্কারি’ দাবি করা হয়েছে। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘কী আর বলব। খুব বেশি কিছু বলার নেই। এমন কিছু ঘটেছে, যা নজিরবিহীন।
আমার মনে হয় বল যখন ভ্যালেন্সিয়ার দখলে ছিল, তখনই ম্যাচ শেষ করা দরকার ছিল। এরপর বেলিংহামের লাল কার্ডে আমরা বিরক্ত হয়েছি। বেলিংহাম রেফারিকে বলেছেন, এটা (গালিবাচক শব্দ ব্যবহার করে) গোল ছিল। সে রেফারিকে অপমান করেনি। আমরা দেখব আইনে রেফারিরা কী লিখেছেন। খেলোয়াড়েরা রাগান্বিত ছিল। আমাদের সবাইকে শান্ত হতে হবে। বুধবার আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit