বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

বিপিএল নিয়ে হাথুরুসিংহের বিতর্কিত মন্তব্য, যা বললেন রমিজ রাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : বর্তমানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ না করেই অন্য লিগে খেলতে যান ক্রিকেটাররা। তাদের এমন দৌড়াদৌড়িকে ‘সার্কাস’ বলে মনে করেন হাথুরু। এতে তিনি এতটাই বিরক্ত, বিপিএল দেখার সময় মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন! বিপিএল নিয়ে এমন মন্তব্য করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

হাথুরুর মন্তব্যের বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বিষয়ে একমত পোষণ করেছেন পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজা। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা পাকিস্তানি সাবেক ক্রিকেটারের মতে, খেলোয়াড়দের এক লিগ শেষ না করে আরেক লিগে খেলতে যাওয়ার রীতি বন্ধ হওয়া উচিত।

বাংলাদেশের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক পিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত (এক লিগ থেকে আরেক লিগে খেলতে চলে যাওয়া) এখানে আনুগত্যের বিষয়টি চলে আসে, তাই না? এটা ছন্দ আর দলের সমন্বয় নষ্ট করে। কেউ এটা চাইবে না।’ 

নিজের উদাহরণ টেনে এর ব্যাখ্যাও দিয়েছেন রমিজ রাজা। ৬১ বছর বয়সি জনপ্রিয় এ ধারাভাষ্যকার বলেছেন, ‘যদি খেলার প্রতিশ্রুতি থাকে, যেমন ধরুন, আমি এখানে এসেছি বিপিএলকে প্রতিশ্রুতি দেওয়ায়। এর পর পিএসএলে পুরো টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ারও প্রস্তাব পেলাম। আমি বললাম, না। আমি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি। খেলোয়াড়দেরও একইভাবে চিন্তা করা উচিত।’ 

এর আগে বিপিএলের উদাহরণ দিয়ে খেলোয়াড়দের দৌড়াদৌড়ির বিষয়ে হাথুরু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘বর্তমান সিস্টেমের সঙ্গে আমার একটা বড় ইস্যু আছে। আইসিসির এটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিছু নিয়মকানুন থাকতে হবে। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট শেষ না করেই অন্য টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো। খেলোয়াড়রা সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারাবে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।’

 

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit