বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক

মালয়েশিয়ায় প্রতারণার শিকার চাকরিহীন ১০৪ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : স্বপ্নের দেশ মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার ১০৪ বাংলাদেশি। চাকরি ছাড়াই রাজধানী শহরের চেরাসের একটি বাসায় তাদের আটকে রাখা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে কাজের ভিসায় আসার পর থেকে এসব বাংলাদেশি কর্মী চাকরিহীন রয়েছেন। সময় কাটছে তাদের দুর্বিষহ অবস্থায়।

বাংলাদেশি কর্মীদের অধিকার নিয়ে সেই দেশে কাজ করা ব্রিটিশ শ্রম অধিকার কর্মী এন্ডি হল বলেছেন, ১০৪ জন কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থান নিশ্চিত করতে ১৯ হাজার ৫০০ থেকে ২১ হাজার ৭০০ রিঙ্গিত নিয়োগ ফি প্রদান করেছে, যেখানে তাদের ভালো জীবনযাত্রার সুবিধা এবং উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এন্ডি হল বলেন, চেরাসের একটি নির্মাণ প্রতিষ্ঠান তাদের নিয়োগ দিয়েছে।

হলের সাক্ষাৎকার নেওয়া তিনজন শ্রমিক বলেছেন, নিয়োগের ফি প্রদান করা তাদের ঋণের বন্ধনে ঠেলে দিয়েছে কারণ ফি সুরক্ষিত করার জন্য তাদের প্রচুর ধার নিতে হয়েছিল।

প্রতারণার শিকার একজন কর্মী এন্ডি হলকে বলছেন, আমি একটি বিশাল ঋণের মধ্যে পড়ে যাচ্ছি। আমি বিভিন্ন উৎস থেকে টাকা ধার করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বেতন পেয়ে মাসিক কিস্তিতে পরিশোধ করব। কিন্তু আমি পরিশোধ করতে অক্ষম। ঋণদাতারা আমার পরিবারকে হুমকি দিচ্ছে।

শ্রমিকরা জানান, আসার পর তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং তারা শারীরিক ও মৌখিক নির্যাতনের শিকার হয়। এছাড়াও যে ব্যক্তি তাদের বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে এসেছিল, তার দ্বারা তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

২৫ ফেব্রুয়ারি ফ্রি-মালয়েশিয়া টুডেতে এন্ডি হলের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়- ১০০ জনেরও বেশি শ্রমিকের জন্য একটি মাত্র টয়লেট এবং একটি রুমের মধ্যে গাদাগাদি করে তাদের থাকতে হচ্ছে। বেশিরভাগ চাল, মসুর এবং ম্যাশড আলুর অপর্যাপ্ত খাবার তাদের খাওয়ানো হচ্ছে। একজন কর্মী দাবি করেছেন তার কাজের পরিস্থিতি সম্পর্কে আপডেট চাওয়ার পরে চার দিন পর্যন্ত তাকে খাবার দেওয়া হয়নি।

হল বলছেন, প্রতিশ্রুত চাকরি পাওয়ার পরিবর্তে তাদের কোনো কাজ নেই এবং কোনো আয় নেই। এ পরিস্থিতিতে চরম বিপাকে রয়েছেন ১০৪ জন বাংলাদেশি কর্মী।

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit