মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক

আবারো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে সোমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান সরকার। একটি ফুটবল মাঠে হাজারো মানুষের সামনে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে পাঁচ দিন আগে আরো দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। খবর আরব নিউজের

দেশটির উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের রাজধানী শিবিরঘান শহরে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত ব্যক্তির ভাই রাইফেল দিয়ে আসামিকে পাঁচবার গুলি করেছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী বলেন, এ সময় স্টেডিয়ামের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত পাঁচ আসামীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা ক্ষমতায় এসে আরো শিথিল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তবে তারা তা করছে না। মসনদে বসার পর থেকেই জনসমক্ষে মৃত্যুদণ্ড, বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে মারার মতো কঠোর শাস্তির আওতায় আনছে আসামীদের। 

এক বিবৃতি থেকে জানা গেছে, সোমবার দেশটির তিনটি সর্বোচ্চ আদালত এবং তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

ফারিয়াব প্রদেশের বিলচেরাগ জেলার বাসিন্দা নজর মোহাম্মদ নামের ওই ব্যক্তি ফারিয়াবের খাল মোহাম্মদকে হত্যা করেছিলেন। জাওজানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit