বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
 শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বিপিএল নিয়ে হাথুরুসিংহের মন্তব্য, যা বললেন পাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএল সার্কাসের মতো লাগে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি খেলা দেখার সময়ে বিরক্ত হয়ে টিভিও বন্ধ করে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় দলের কোচ।

তার এমন মন্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হাথুরুসিংহের এমন মন্তব্যের বিষয়ে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে এ বিষয়ে না জেনে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তিনি বলেন, ‘এই জিনিসগুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই যাচ্ছি। গেলে এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব।’

পাপন বলেন, ‘অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকমের। জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষ দিচ্ছে, কেন তার মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে না, টেলিভিশন অফ করে দিচ্ছি বা এরকম কথাবার্তা। সেটা বলার পেছনে কারণ কী, সেটার পেছনের কারণ আমার জানার দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা সহজ হয়। কোনো একটা জিনিস যদি না দেখি, তাহলে এভাবে বলা কঠিন।’

হাথুরু যদি বিসিবির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেন তাহলে অবশ্যই তাকে শোকজ করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেই-ই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit