মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

বিপিএল ২০২৪: ফাইনালের লক্ষ্যে মাঠে নামছে রংপুর ও কুমিল্লা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী রংপুর: লিগ রাউন্ডে ১২ ম্যাচের নয়টিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে কোয়ালিফায়ার ম্যাচের টিকিট নিশ্চিত করেছে রংপুর। দলে রয়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহির, মোহাম্মদ নবি, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, আবু হায়দার রনি, আশিকুর জামানদের মতো তারকা ক্রিকেটাররা।

ক্যারিবিয়ানদের ভরসায় কুমিল্লা: বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার স্কোয়াডও বেশ শক্তিশালী। সুনিল নারাইন ও আন্দ্রে রাসেলের উপস্থিতি দলের শক্তি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এ ছাড়া আছেন মঈন আলি, ম্যাথু ফ্রড, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মুশফিক হাসান, তানভীর ইসলামরা। বিপিএল ইতিহাসের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। দলটির লক্ষ্য এখন পঞ্চম শিরোপা জয়ের। অপরদিকে রংপুরের লক্ষ্য দ্বিতীয় শিরোপা।

হাইভোল্টেজ ম্যাচ: এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে হারা দলটিরও সুযোগ থাকবে ফাইনালে ওঠার। এলিমিনেটরে জয় পাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে ২৮ ফেব্রুয়ারি। এলিমিনেটর ম্যাচে আজ দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit