মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

বিএনপি উপজেলা নির্বাচনে না এসে কর্মসূচি দিলে পালাতে হবে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বিএনপি উপজেলা নির্বাচনে না এসে ২৮ অক্টোবরের মতো কোনো কর্মসূচি দিলে এবারও পালাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, বিএনপিকে উপজেলা নির্বাচনে না আসলে জাতীয় নির্বাচনের মতো সেই ভুলের খেসারত দিতে হবে। 

সোমবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজাপুরে নিজ বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙ্গালী ভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল। এর বাইরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনার ডাকে আপামর বাঙালি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। উপজেলা নির্বাচনেও জাতীয় নির্বাচন থেকে বেশি মানুষ অংশগ্রহণ করবে। 

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ আলী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য আয়েশা আলী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।  

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit