মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

দিল্লির অনুরোধে ভারতীয় কর্মীদের অব্যাহতি দিচ্ছে রুশবাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির অনুরোধে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় সহায়ককর্মীদের অব্যাহতি দিয়েছে রাশিয়া। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে জানানো হয় ভারত অগ্রাধিকার ভিত্তিতে রুশ সেনাবাহিনীতে কাজ করা সকল নিরাপত্তা সহায়কদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে দেনদরবার চালিয়ে যাবে।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মতে, বেশকিছু ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে সহায়ককর্মী হিসেবে কাজ করছেন, কিছু কিছু যুদ্ধক্ষেত্রে যাদের অনেক সময় রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করতে বাধ্যকরা হচ্ছে। খবর এনডিটিভি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংবাদমাধ্যমে কিছু ভুল রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়রা অব্যাহতি চাইছেন। এই ধরনের সকল কেইস দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মস্কোর ভারতীয় দূতাবাস গুরুত্ব সহকারে রুশ কর্তৃপক্ষের নিকট বিষয় গুলো তুলে ধরেছে এবং দিল্লিতে অবস্থানরত রুশ দূতাবাসেও বিষয় গুলো অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জেসোয়াল জানান, এই প্রক্রিয়ায় বেশকিছু ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন। দিল্লি এবং মস্কো এই ক্ষেত্রে একত্রে কাজ করছে এবং ইউক্রেনের সংঘাত প্রবণ অঞ্চল গুলো থেকে ভারতীয় সহায়ককর্মীদের দূরে রাখতে রাশিয়াকে অনুরোধও জানানো হয়েছে। আমরা সকল ভারতীয়দের সংঘাত প্রবণ অঞ্চল গুলো থেকে দূরে থাকার অনুরোধ জানাই। এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয়দের উদ্ধারের জন্য মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে (এমইএ) অনুরোধ করেছিলেন।

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit