সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিস্টদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল গুগলে জন্মসালের ভুল তথ্য নিয়ে মজার মন্তব্য সাদিয়ার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০ জন শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি কুমিল্লা সাঁড়াশি অভিযান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

হতাশ করল ‘বিলিয়ন পাউন্ডের’ চেলসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে চেলসি। ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জেতার সব সম্ভাবনা শেষ হয়েছে তাদের। ইংলিশ লিগ কাপ জিতে সে ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগও হাতছাড়া করেছে এই জায়ান্ট ক্লাব।

লিগ কাপের ফাইনালে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে গোলশূন্যভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও ২৮ মিনিটে গোলহীনভাবে কেটে যায়।

অবশেষে ১১৮ মিনিটে লিভারপুলের হয়ে জয়সূচক গোলটা করেন ভার্জিল ফন ডাইক। কর্নার থেকে পাওয়া বলকে মাথার ছোঁয়ায় জালে জড়ান এই ডাচ ডিফেন্ডার। বাকিটা সময় জাল অক্ষত রেখে শিরোপা উৎসব করে অল রেডরা।

দুই বছর আগেও লিগ কাপের ফাইনালে এই লিভারপুলের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল চেলসি। তাই মাওরিসিও পচেত্তিনোর শিষ্যদের জন্য এবারের ফাইনালটা ছিল প্রতিশোধের মঞ্চ। কিন্তু জেতা তো দূরে থাক হেরে উল্টো কষ্ট বাড়াল তারা।

এবারের ফাইনালের আগে এগিয়ে ছিল চেলসি। এদিন মোহাম্মদ সালাহ, নুনেজ, জোতাদের মতো প্রথম পছন্দের খেলোয়াড়দের পায়নি লিভারপুল। তবু মার্সিসাইডের ক্লাবটিকে হারাতে পারেনি রহিম স্টার্লিং, নিকোলাস জ্যাকসন, কোল পালমার, চিলওয়েলদের নিয়ে সাজানো চেলসি।

লিগ কাপের ফাইনাল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার গ্যারি নেভিল বলেন, ‘লিভারপুলে ক্লপের শেষটা গর্ব করার মতো হতে যাচ্ছে। এই পরাজয়ের জন্য চেলসি অনুশোচনা করবে। এই পরাজয়ের গ্লানি তাদের দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে।’ 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit