মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

‘অনেক সাধনার পর’ মডরিচের এমন গোল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : সান্টিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচের ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মডরিচ। এরপর ৮২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মারসেলোর ক্রস থেকে ডান পা দিয়ে অসাধারণ গোল করেন তিনি।বিপদমুক্ত করতে বল ডি বক্সের বাইরে পাঠান সেভিয়ার এক ডিফেন্ডার। সেখান থেকে বল পেয়ে যান মডরিচ। এরপর বুলেট গতির শটে পোস্টের ডান দিক দিয়ে জালে বল জড়ান মাঝমাঠের এই তারকা। ম্যাচ শেষে জানালেন, অনেক সাধনার পরই এমন শটের দক্ষতা অর্জন করতে পেরেছেন তিনি।

মডরিচ বলেন, “দিনের পর দিন অনেক অনুশীলন করেই এটা রপ্ত করেছি। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দূর থেকে গোলে শট অনুশীলন করি। ফুটবলে আপনাকে চেষ্টা করে যেতে হবে। গোলের জন্য শট নিতে হবে। আমি ঠিক সেটাই করেছি। সৌভাগ্যজনকভাবে বলটাও জালে জড়িয়েছে।’মডরিচ আরও বলেন, ‘অধ্যবসায় আমাদের একটি শক্তির জায়গা।

আমরা কখনও হাল ছেড়ে দিই না। কখনই থামতে শিখিনি। আমরা লড়াই করে যাই, সুযোগ তৈরি করি এবং শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাই। আমরা জানতাম আজ কোনোভাবেই পয়েন্ট হারানো যাবে না। বার্সেলোনা আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। আমরা না জিতলেও ওরা আরও কাছে চলে আসবে।’

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit