মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

জেলা-উপজেলার হাসপাতালকে স্বাবলম্বী করতে কাজ চলছে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‌‘আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড়বড় শহরে ভিড় করবে না।’

আজ সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা, কোনো গাফিলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন। যাতে কোনো রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার না হন।’গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চায় না, এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ অন্য কর্মকর্তারা।

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit