বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ

নিজেদের জাত চেনাল ব্রাজিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিলের অপেক্ষা বাড়তে থাকে হেক্সার চক্র পূরণের আশায়। ২০০২ সালে রোনালদো-রোনালদিনহোদের হাত ধরে বিশ্ব ফুটবলে পঞ্চমবার শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর থেকে হেক্সার জন্য কেবলই অপেক্ষা বেড়েছে তাদের। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিবারই ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে সেলেসাওদের। 

তবে বিশ্বকাপে না পারলেও, ফুটবলেরই আরেক সংস্করণে ঠিকই নিজেদের জাত চিনিয়েছে ব্রাজিল। বিচ ফুটবলে ব্রাজিলিয়ানদের আধিপত্য ছিল অনেক আগে থেকেই। রোববার তা আবার দেখা গেল দুবাইয়ে। ইতালিয়ানদের স্বপ্নভঙ্গ করে বিচ সকার ওয়ার্ল্ড কাপে রেকর্ড ৬ষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিলের ছেলেরা। 

রোববারের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ২০০৫ সাল থেকে শুরু হওয়া আধুনিক ফরম্যাটের বিচ সকার বিশ্বকাপে এটি তাদের ৬ষ্ঠ শিরোপা। ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন সদ্যই বিচ সকারে বিশ্বসেরার খেতাব পাওয়া ফুটবলার রদ্রিগো। 

যদিও পুরো ম্যাচটা একেবারেই যে প্ল্যানমতো এগিয়েছে এমন বলার সুযোগ নেই। ম্যাচের দুই দফায় পিছিয়ে পড়েছিল ব্রাজিলিয়ানরা। জেনোভালির গোলে প্রথম এগিয়ে যায় ইতালি। ব্রাজিলকে পরে সমতায় ফেরান রদ্রিগো। তারই গোলে আবার এগিয়ে যায় সেলেসাওরা। তবে ফজ্জিনি সমতায় আনেন ইতালিকে। 

শেষদিকে অবশ্য ব্রাজিলের আক্রমণের সামনে পেরে উঠেনি ইতালি। একের পর এক গোলে ইতালিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে রেকর্ড চ্যাম্পিয়নরা। ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে এদিন বিচ সকারের ফাইনালে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন রদ্রিগো; হয়েছেন ম্যাচসেরাও। আর তারই সুবাদে মূল বিশ্বকাপে না পারলেও বিচ সকারে অন্তত হেক্সার স্বপ্ন পূরণ করেছে ব্রাজিল। 

এদিকে দিনের অন্য ম্যাচে তৃতীয় স্থান নিজেদের করে নিয়েছে ইরান। সেমিফাইনালে পরাজিত আরেক দল বেলারুশের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। তবে সেখানে পাত্তাই পায়নি বেলারুশ। একক আধিপত্য দেখিয়ে ৬-১ গোলের বিশাল জয় নিশ্চিত করে ইরানি ফুটবলাররা।

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit