বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ঘরে অজগর আনলেন সৃজিত?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : শখের তোলা ৮০ টাকা। সেই শখ পূরণে কতো কিছুই তো করে মানুষ। এবার নিজের শখ পূরণে পশ্চিমবঙ্গের আলোচিত পরিচালক সৃজিত মুখার্জি নাকি আস্ত অজগর নিয়ে এসেছেন বাসায়।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সৃজিত মুখার্জি পাইথন (অজগর) পুষছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে জানিয়েছেন, ‘উলুপিকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।’ 

এই পোস্টের পরেই পরিচালকের পরিবারে নতুন অতিথি কে, তা নিয়ে টলিপাড়ায় জল্পনা ছড়ায়। খোঁজ নিয়ে জানা গিয়েছে, সৃজিত বাড়িতে একটি পোষ্য এনেছেন। আর সেই পোষ্যটি কোনও কুকুর নয়, সেটি একটি পাইথন! পরিচালক নাকি সুদূর কলম্বিয়া থেকে এই পাইথনকে আনিয়েছেন। ‘উলুপি’ শব্দের অর্থ কী? ‘মহাভারত’ ছাড়াও বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে নাগকন্যা উলুপিরর উল্লেখ রয়েছে। কথিত আছে, বনবাসে থাকাকালীন অর্জুনের সঙ্গে উলুপির বিবাহ হয়।

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই সাপ পোষার শখ সৃজিতের। সেই মতো তিনি উদ্যোগী হন। সূত্রের খবর, দিন দশেক আগে সৃজিত তার নতুন পোষ্যটিকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে পাইথন পোষা যায় কি না, তা নিয়ে রয়েছে ধন্দ। যদিও টলিপাড়া সূত্রে খবর, সৃজিত বন দফতর থেকে যাবতীয় প্রযোজনীয় অনুমতি নিয়েই পাইথনটিকে বাড়িতে নিয়ে এসেছেন। তবে পোষ্যকে আপাতত অনুরাগীদের নজরের আড়ালেই রেখেছেন পরিচালক। ছবি দেখানোর অনুরোধ করলে সৃজিত উত্তরে মজা করে বলেছেন, ‘বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয়। আর একটু বড় হোক, দেব।’

শোনা যাচ্ছে, যা যা অনুমতি প্রয়োজন, সৃজিত সে সব আগেই নিয়ে রেখেছেন। তবে শুধু অনুমতি নিলেই তো হবে না। সাপ পোষার তো ঝক্কিও অনেক। পরিচালক কী ভাবে সামলাচ্ছেন? প্রশ্নের জবাবে সৃজিত বলেছেন, ‘পাইথন খুবই শান্ত প্রাণী। এ আর ঝক্কি কী! তবে আমি অনেক ছোট থেকেই সাপখোপ সামলাতে পারি। আমার কোনো ভয় নেই। বরং এই উপমহাদেশে সাপ নিয়ে বড্ড কুসংস্কার। সেগুলো ভাল লাগে না।’

কিউএনবি /অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit