শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

২০০ কাঠের স্লিপার বিক্রি করে দেন সদ্য সাবেক রেল কর্মকর্তা, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ পিস পুরোনো কাঠের স্লিপারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তবাহিনীর সদস্যরা। সাবেক এক রেলওয়ে কর্মকর্তার কাছ থেকে তারা এসব স্লিপার কিনে নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছেন। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের মো. সোহেল ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরামকাঠি গ্রামের আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সকালে তাদেরকে আটকের পর রাতে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়।
মামলায় অভিযোগ করা হয়, সদ্য সাবেক উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলামের কাছ থেকে এসব স্লিপার প্রতিটি ১৫০ টাকা করে কিনে নেন তারা। মনিরুল ইসলাম গত বছরের ডিসেম্বরে অবসরে যান। রেলওয়ে নিরাপত্তাবাহিনী আখাউড়া চৌকির এসআই মো. আবু সুফিয়ান ভুইয়া এ মামলা দায়ের করেন।একাধিক সূত্র জানায়, আখাউড়া রেলওয়ে জংশন থেকে দীর্ঘদিন ধরেই রেলওয়ের বিভিন্ন পণ্য চুরি হচ্ছিল। ইতিমধ্যেই একাধিক অভিযানে চোরাই পণ্যসহ চোর আটক হয়। এসব জব্দ হওয়া স্লিপার আখাউড়ার সংশ্লিষ্টস্থানে না রেখে পূর্ব পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়ায় রাখা হয়। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের পূর্ব দিক থেকে একটি ট্রাকে করে এসব স্লিপার নেওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলওয়ে পুলিশের সহযোগিতায় এগুলো জব্দ করে ও দুজনকে আটক করে।

কিউএনবি /অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit