বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট 

পাকিস্তানিদের জন্য আমাদের দরজা উন্মুক্ত: সৌদি বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একটি চুক্তিতে সম্মত হয়েছে পাকিস্তান ও সৌদি আরব। বুধবার এক বৈঠকে সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবির সঙ্গে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক মন্ত্রী গোহর এজাজ এ চুক্তিতে সম্মত হয়েছেন। 

এছাড়া পাকিস্তানের প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে আছেন দেশটির বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হাবিব, মোহাম্মদ আলী তাব্বা ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরামো। বৈঠকে সৌদি আরবের সঙ্গে বাণিজ্য বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এজাজ।দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ উল্লেখ করে এ বিষয়ে ব্যাপক প্রচেষ্টা চালাতে পাকিস্তানের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। 

এ সময় সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার প্রশংসা করেন। সৌদি আরবে পাকিস্তানিদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ তুলে ধরে আল-কাসাবি বলেন, ‘তারা (পাকিস্তানি) আমাদের ভাই। আমাদের দরজা তাদের জন্য উন্মুক্ত’। 

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit