সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

পুত্র সন্তানকে স্বাগত জানালেন কোহলি-আনুশকা দম্পতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন আনুশকা শর্মা। বাবা হলেন বিরাট কোহলি। তিন বছর আগে ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। 

 তিন বছর পর ‘বিরুষ্কা’-র (বিরাট এবং আনুশকা একসঙ্গে এই নামেই ডাকেন ভক্তরা) সংসারে এল দ্বিতীয় সন্তান। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তাদের পুত্র সন্তানের। সমাজমাধ্যমে সন্তান জন্মের কথা জানিয়েছেন আনুশকা।

বেকিছু দিন ধরেই জল্পনা ছিল অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। সেই সময় মনে করা হয়েছিল স্ত্রীয়ের পাশে থাকার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি। সেই জল্পনা আরও উস্কে দেন বিরাটের সতীর্থ এবং অন্যতম প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার একটি ভিডিওতে বলেন,  আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি, আনুশকা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit