বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

আটোয়ারীতে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “এসো মিলি প্রাণের বন্ধনে” এ শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অসীম রায় জুটি চ্যাম্পিয়ন এবং উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকিউল ইসলাম জুটি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।

আটোয়ারী উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। খেলা শেষে অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা লতিফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকিউল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম ,আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit