শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক প্রতিরোধ বাহিনী। দেশটির উত্তরাঞ্চলের ইরবিল প্রদেশে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়।

খবর আল জাজিরার। খবরে বলা হয়, শনিবার (৩ ফেব্রুয়ারি) ইসলামিক প্রতিরোধ বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি জানায়। এতে বলা হয়, এদিন মধ্যরাতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি অবকাঠামোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই ইসলামিক প্রতিরোধ বাহিনী মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের বিমান কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার সঙ্গে লজিস্টিক এবং অস্ত্র সরবরাহ অবকাঠামোতে সরাসরি আঘাত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সেনাবাহিনী ইরাক ও সিরিয়ার যে স্থানগুলোয় হামলা চালিয়েছে সেখানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো ছিল। দূরপাল্লার বি-১ বোমারু বিমান দিয়ে হামলা পরিচালনা করা হয়।

সরাসরি যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশদুটিতে হামলা যে পরিকল্পনা করছে, শনিবার ছিল যে পরিকল্পনার প্রথম ধাপ। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার ২২ এলাকায় ড্রোন হামলা চালানো হয়। হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হন।

এ হামলার জবাবে ইরাক-সিরিয়ায় শনিবার মধ্যরাতে ব্যাপক হামলা চালায় মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের দাবি, এ হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit