শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

বুবলীকে চেনেন না অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : শাকিব খানকে কেন্দ্র করে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর বাগবিতণ্ডা নতুন কিছু নয়। একে অন্যকে কাদা ছুঁড়ে প্রায়ই খবরের শিরোনাম হন তারা। তাদের এই রেশারেশির মাঝে এবার নতুন করে নাম জড়িয়েছে বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমির। সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে তার কিছু ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপু-ভক্তরাও তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন।

শুধু সমালোচনাই নয়, রীতিমতো ‘অকথ্য ভাষা’ও ব্যবহার করেছেন তিনি। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল সমালোচনা। তবে এসব বিষয়ে বরাবরের মতো এবারও নিরব আছেন অপু-বুবলী।

মিমির এমন সমালোচনার কারণ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন অপু বিশ্বাস। গণমাধ্যমকে অপু বলেন, ‘বুবলী কে? তাকেই তো আমি চিনি না।’

ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কি বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নাই।’

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit