বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সাকিব-তামিমের দ্বন্দ্ব, অসহায় বিসিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কারণে এক প্রকার অসহায় হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের জুলাইয়ে জাতীয় দলের হয়ে এক সঙ্গে ম্যাচ খেলেন সাকিব-তামিম। এরপর লম্বা সময় ধরে জাতীয় দলে দেখা-সাক্ষাত হচ্ছে না তাদের। 

সাকিব-তামিম দুজনেই এখন বিপিএল নিয়ে ব্যস্ত। সাকিব রংপুর রাইডার্সে। তামিম ইকবাল এবার ফরচুন বরিশালে। বিপিএলের শুরুতে দুজনে মুখোমুখিও হয়েছিলেন। সেই ম্যাচে দুজনের দেখা হলেও কথা হয়নি। 

দুই বন্ধুর এই অবস্থা নিয়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, সাকিব-তামিমের এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে দলের ড্রেসিংরুমে। একটা গুমোট পরিবেশ তৈরি করেছে। তরুণ ও জুনিয়র খেলোয়াড়রা এই দুজনের সম্পর্কের দ্বন্দ্বের প্রেক্ষিতে ড্রেসিংরুমে মন খুলে কথা বলতে পারে না। হাসতে পারে না। মজা করতে পারে না। এসব চিন্তায় থাকলে সেটা আর আনন্দময় ড্রেসিংরুম থাকে না। 

সুজন আরও বলেন, আমি জানি কেন এবং কোন কারণে তাদের (সাকিব-তামিম) মধ্যে এমন ব্যক্তিগত দ্বন্দ্ব বা আক্রোশের তৈরি হলো। দুজনের মধ্যে এমন সম্পর্ক বাংলাদেশের ক্রিকেটের জন্য মোটেও ভালো কিছু নয়। এই বিষয়টা কন্টিনিউ করতে দেওয়া উচিত নয়। তারা দুজনেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিল। একজন তো এখনো অধিনায়ক। দুজনেই দলের প্রভাবী ক্রিকেটার। তরুণ ক্রিকেটারদের জন্য দুজনেই রোল মডেল। তাদের সাফল্য দেখেই অনেকে ক্রিকেটে এসেছে। তাদের দুজনের ব্যক্তিগত আক্রোশ এবং দ্বন্দ্বমুলক এই সম্পর্ক অবশ্যই দলের জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতিতে ড্রেসিংরুম কখনোই ভালো থাকতে পারে না। 

তিনি আরও বলেন, সিনিয়র খেলোয়াড়দের ছায়াতলে অনেকেই থাকতে চায়। দলের তরুণ খেলোয়াড়রা এখন দ্বিধায় এবং সঙ্কটে থাকে যে এ দুজনের মধ্যে কার ছায়াতলে তারা যাবে। একজনের কাছে গেলে যদি অন্যজন মাইন্ড করে! তামিম-সাকিব দুজনেই কিশোর নয়। তারা পরিণত। 

জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ আরও বলেন, দুজনে যদি নিজেদের মধ্যেকার এই সমস্যা সমাধান করতে না চায় তাহলে সেটা কি অন্যে কারোর পক্ষে করা সম্ভব? বাচ্চা কেউ হলে তাদের হয়তো হাত ধরে মিলিয়ে দেওয়া যায়। বড়দের কে তো আর এমনভাবে মিলায় দেওয়া যায় না। তারা দুজনেই বাচ্চার বাবা। তারাই জানে কোনটা ভালো আর কোনটা মন্দ। তারপরও বিসিবির পক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছিল তাদের সম্পর্ক ঠিক করার। কিন্তু তারা একমত হতে পারেনি।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit