বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নয়াদিল্লিতে মহান বিজয় দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন শনিবার মহান বিজয় দিবস উদযাপন করেছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পাতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।

দিবসটি উপলক্ষে হাইকমিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ পরিক্রমায় সংঘটিত বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামে বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, সার্বিক মুক্তির মধ্য দিয়ে একটি উদার, উন্নত, সমতাভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। সেই অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদের সম্মিলিত শপথ ও অঙ্গীকারকে আরও শাণিত করতে হবে।

তিনি বিগত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরেন। পরিশেষে তিনি বিজয়ের সুমহান চেতনা এবং বঙ্গবন্ধুর অনুপম আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন। আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু এবং বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের প্রতিটি পর্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালনকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীগণ এবং প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শনিবার দিল্লিতে সাপ্তাহিক ছুটি। এজন্য আগামী ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে হাইকমিশন প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে স্বাগতিক দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit