বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন আজ আন্তজার্তিক মানবাধিকার দিবসে বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে পাকিস্থানী হানাদার বাহিনী ও তার মতাদর্শী রাজাকার আলবদর আল শামস বাহিনী বাংলাদেশে স্বাধীনতা অর্জনের সময় বাঙ্গালী জাতির উপর যে নিশংস হত্যাকান্ড চালিয়েছিলো এবং মানবতা লুন্টিত হয়েছিল। বিশ্ব মানবতা তখন নিন্দা জানিয়েছিল। আজকের এই দিনে বাংলাদেশের সেই নৃশংস গণহত্যাকে আর্ন্তজাতিকভাবে জাতিসংঘ কতৃক জেনোসাইডের স্বীকৃতির দাবি জানান।

সোমবার(১০ ডিসেম্বর) দুপুর সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার কর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জাহিদ সারওয়ার সবুজ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ওয়াকার্স পার্টি সিলেট জেলার সভাপতি সিকন্দর আলী, জেলা সাম্যবাদীদলের সাধারন সম্পাদক ব্রজ গোপাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও একাত্তরের ঘাতক নির্মূল কমিটির কার্যনির্বাহী সিনিয়র সদস্য খন্দকার মহসিন কামরান, ওয়ার্কাস ফোরাম ফর হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম রশিদ ,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগরের সহ সভাপতি মো. আব্দুল কাদির, এড. মো. আনোয়ার হোসেন,

সালাউদ্দিন বক্স সালাই , সাদিকুর রহমান সাদিক , সাংগঠণিক সম্পাদক নুরুল হুদা চৌধুরী কয়েছ, আইন সম্পাদক এড. দ্বিলীপ কুমার দেব, কোষাধ্যক্ষ মো. মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল কাদির পাওয়েল, শ্রম সম্পাদক মো. তজমুল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমদ, আইসিটি সম্পাদক বদরুল ইসলাম বদরু কৃষি ও সমবায় সম্পাদক বিপ্ন দাস বিশু বিক্রম, সহ প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম জুয়েল, সহ দপ্তর সম্পাদক এড দিদার আহমদ,সদস্য জালাল উদ্দিন সাবুল, নজরুল ইসলাম নজু মোঃ নুরুজ্জামান জুয়েল ,পিংকু আব্দুর রহমান,প্রভাষক অপু দেব, এম. রশিদ আহমদ, মোহন আহমদ, মোঃ জুবায়ের আহমেদ, শামীম আহমদ,জামিল আহমদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit