শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

শিস দিলেই মৌচাক দেখায় পাখি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রেটার হানিগাইড। এক ধরনের পাখি। মোম খেতে পছন্দ করে। মানুষের সঙ্গে পরম বন্ধুত্ব। ডাকলেই সাড়া দেয়। সাহায্য করে মৌয়ালদের। পথ দেখিয়ে নিয়ে যায় মৌচাকে। তবে পাখিটিতে আকৃষ্ট করতে বিশেষ বাঁশি বাজিয়ে থাকেন মধু সংগ্রহকারীরা। 

পাখিটি গৃহপালিত বা প্রশিক্ষিত নয়। বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণায় ভিন্নধর্মী পাখিটিকে নিয়ে নতুন এ তথ্য সামনে এলো। সমীক্ষায় দেখা গেছে, তানজানিয়া এবং মোজাম্বিকের হানিগাইডরা পর্যটকদের চেয়ে মধু সংগ্রহকারীদের ডাকে বেশি সাড়া দেয়। এএফপি।

পাখিটির এমন আচরণগত পার্থক্য নিয়ে মতামত দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের জীববিজ্ঞানী ডা. ক্লেয়ার স্পটিসউড। তিনি বলেন, আমরা দেখেছি হানিগাইডরা বিদেশি পর্যটক বা অন্য যে কোনো মানুষের চেয়ে স্থানীয়দের ডাকে বেশি সাড়া দেয়। তার গবেষণাপত্রে আরও উঠে আসে, মানুষ এবং পাখির সহযোগিতামূলক এমন আচরণে উভয়পক্ষই উপকৃত হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় উভয় প্রজাতিই উপকৃত হয়। হানিগাউড পাখিটি মধু সংগ্রহকারীদের মৌচাকের কাছে নিয়ে যায়, যা খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। আবার মধু সংগ্রহের পর মানুষের রেখে যাওয়া প্রোটিসমৃদ্ধ লার্ভা এবং ক্যালরিসমৃদ্ধ মোম থেকে উপকৃত হয় পাখিটি। মানুষ ও পাখিদের যোগাযোগের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেন গবেষকরা। 

এমনকি আফ্রিকান মধু সংগ্রহকারী ইয়াও এবং হাডজা সম্প্রদায়ের সঙ্গেও কথা বলেন। সবশেষে স্পটিসউড জানান, মানুষ এবং হানিগাইডের মধ্যকার এ সম্পর্ক প্রত্যক্ষ করা সৌভাগ্যের ব্যাপার। পাখি এবং মধু সংগ্রহকারীদের মধ্যে যোগাযোগটি কথোপকথনের মতোই মনে হয়। 

 

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit