বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

সূর্যের ফুল-ডিস্ক ছবি তুলেছে ভারতের আদিত্য-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রথমবারের মতো সূর্যের ফুল-ডিস্ক ছবি তুলেছে ভারতের সৌরযান আদিত্য এল-১। শুক্রবার সন্ধ্যায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ কথা জানিয়েছে।

ইসরো তাদের এক্সে ( সাবেক টুইটার) সেই খবরও প্রকাশ করেছে।

এই স্যাটেলাইটকে সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ সূর্যের প্রথম ফুল ডিস্ক ছবি তুলেছে। সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার ধরা পড়েছে এতে। 

সূর্যের হরেক রকমের ছবি সামনে আনল ইসরো। সূর্যের এমন ছবি আগে কখনও কেউ তোলেনি বলেও দাবি করেছে ইসরো। ১১ ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে আদিত্যর টেলিস্কোপ। 

ইসরো জানিয়েছে, সৌরযান আদিত্য এলওয়ানের সঙ্গে রয়েছে এই সুট (SUIT) টেলিস্কোপ। গত ২০ নভেম্বর সুটের পাওয়ার অন করা হয়। ৬ ডিসেম্বর প্রথম ছবি তোলে সুট। ইসরো আগেই জানিয়েছে, ৭ জানুয়ারি কাঙ্ক্ষিত ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছবে সৌরযান।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit