শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন

চড় খেতেই যে রেস্তোরাঁয় যায় মানুষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ Time View

ডেস্ক নিউজ : রেস্তোরাঁর মান নয় এখন অন্য বিশেষ কারণে সেখানে যাচ্ছেন গ্রাহকরা। তবে সেই বিশেষ কারণটাও কোনো স্বাভাবিক বিষয় নয়। জাপানের এই রেস্তোরাঁয় মানুষ যায় চড়-থাপ্পর খেতে। 

জাপানের নাগোয়ার এই রেস্তোরাঁটি চড় বিক্রি করেই জনপ্রিয়তা কামিয়েছে। তাদের খাবারের স্বাদের জন্য নয় বরং সেখানকার খাবার পরিবেশনের কায়দার জন্য। রেস্তোরাঁয় গিয়ে আপনি যখনই কোনও স্ন্যাকস অর্ডার করবেন, তখন এক সুন্দরী নারী হাতে করে সেই স্ন্যাকস নিয়ে আসবেন আপনার কাছে। খাবার টেবিলে পরিবেশন করেই সেই নারী সপাটে চড় দেন সপাটে। একটা-দুটো নয়, সশব্দে পাঁচ-ছ’টা চড় খেতে হবে আপনাকে।

রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই উদ্যোগ দেখে গ্রাহকেরা রেগে যান না, বরং বেশ উৎসাহী হন। তবে সব গ্রাহকে চড় মারা হয় না, যারা ইচ্ছুক কেবল তাদেরই চড় মারা হয়। মাত্র ৩০০ ইয়েন খরচ করলেই আপনি সুন্দরী নারীর কোমল হাতে সপাটে চড় খেতে পারেন। নির্দিষ্ট কোনও কর্মী আপনার পছন্দের তালিকায় থাকলে আপনাকে খরচ করতে হবে একটু বেশি। রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, গ্রাহকরা সুন্দরী নারীর এই আচরণে বিরক্ত হন না। বরং অনেক গ্রাহকই তাদের জানিয়েছেন, নারীদের হাতে সপাটে চড় খেয়ে তাদের ক্লান্তি দূর হয়। তারপর সেই নারীদের ধন্যবাদও জানান অনেক গ্রাহক।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit