মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ধনী দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিতে আছে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ব এখন বিরাট অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছে। কিন্তু তারপরেও অনেক ধনী দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিতে আছে। 

শুক্রবার বিকেলে চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে ৩২তম বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা তরুণদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের এবং ডিজিটাল বাংলাদেশ । আরো বলেন- ২০৪১ এর মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ এবং এই স্মার্ট বাংলাদেশ গড়বার কারিগর তরুণ প্রজন্ম। যারা প্রাথমিকে পড়ছে, মাধ্যমিকে পড়ছে সেসব শিক্ষার্থীরা। কাজেই তাদেরকে ২০৪১ সালের মধ্যে উপযোগী করে গড়ে তুলবার জন্য বঙ্গবন্ধু কন্যার সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, জেলা পরিষদ চেয়ারম্যান ওছমান গনি পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। সে উপলক্ষে বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়ছে। যা শেষ হবে ২০২৪ সালের ১০ জানুয়ারি।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit