সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

দাঁত ব্যথা করছে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে ঠাণ্ডার কারণে অনেকের দাঁতে ব্যথা হয়ে থাকে। এ ছাড়া দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পালপ যেকোনো কারণেই আক্রান্ত হলে দাঁত ব্যথা হতে পারে। দাঁতের যন্ত্রণা অনেকাংশে লাঘব করে মসলাজাতীয় খাবার। পাশাপাশি আরও কিছু জিনিসও রয়েছে। চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত-

– দূর্বা ঘাসের রসও দাঁত ব্যথা কমাতে পারে।

– ঠাণ্ডা বা বরফজাতীয় খাবার দাঁতের ব্যথা কমাতে সহায়ক।

– গ্রিন টি ঠাণ্ডা করে মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

– এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে ব্যথা কমে যায়।

– লবঙ্গকে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা অনেকাংশে কমে যায়।

– এক গ্লাস অল্প গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করলে ব্যথা কমে।

– পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। দুটি পেয়ারা পাতা চিবিয়ে আক্রান্ত দাঁতে চেপে রাখলে ব্যথা উপশম হয়।

– রসুন একটি মসলাজাতীয় খাবার, এক কোয়া রসুন থেঁতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগালে অথবা রসুন চিবিয়ে খেলে দাঁতের ব্যথা কমে যায়। প্রতিদিন দুই-তিনবার এই নিয়মে রসুন খেতে পারেন।

– গোলমরিচের সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট তৈরি করে দাঁতে কয়েক মিনিট লাগিয়ে রাখলেও ব্যথা কমে। এটা পর পর কয়েক দিন করলে উপকার পাওয়া যায়।

– আধা চা চামচ হিং গুঁড়া দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা কমে যায়।

– এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে নিন, ভালোভাবে মিশ্রণটি নেড়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। তবে এটা দিনে করা ভালো।

মনে রাখতে হবে, এসবে ব্যথা না কমলে ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit