শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৬৩টি যানবাহনে আগুন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত : ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও স্থাপনায় ২৬৭টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স । এতে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার শুক্রবার এক ক্ষুদে বার্তায় বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ও ১০ জন কর্মী কাজ করে।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে, ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্যান্য গাড়ি।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit