শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মরুভূমিতে কী খুঁজছেন সানিয়া মির্জা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিয়মিত সামাজিক মাধ্যমে দৈনন্দিন নানা আপডেট দিয়ে থাকেন সানিয়া মির্জা। পেশাদার ও ব্যক্তিগত জীবন ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই পছন্দ করেন ভারতীয় এই টেনিস তারকা। 

ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তার সর্বশেষ পোস্টে মরুভূমিতে খালি পায়ে থাকা অবস্থায় একটি ছবি আপলোড করেছেন তিনি। 

ছবিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি মরুভূমিতে তোলা। এতে দেখা যায়, ধূসর রঙয়ের একটি লম্বা পোশাক পরে মরুভূমির বুকে দাড়িয়ে আছেন সানিয়া মির্জা। সেইসঙ্গে সোনার কানের দুল এবং তিনটি ব্রেসলেটের সেট দিয়ে সেজেছেন তিনি। 

ক্যাপশনে তিনি লিখেছেন, আপনি যা খুঁজছেন তা বাইরে নয়, আপনার ভেতরেই রয়েছে। 

ভক্তরা তার সৌন্দর্য এবং স্টাইল দেখে মুগ্ধ হয়েছেন। তার শেয়ার করা এই ছবিতে কমেন্টবক্সে একজন লিখেছেন, তিনি অবশ্যই আমার দেখা সবচেয়ে সুন্দর নারীদের মধ্যে একজন।

আরেকজন লিখেছেন, আপনার অসাধারণ অনুগ্রহ ও শক্তি সত্যিই বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হয়। বাহ খুব মিষ্টি এবং সুন্দর চেহারা।

আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, তুমি আমার প্রিয় টেনিস খেলোয়াড় সানিয়া। 

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মালিকের সঙ্গে বিয়ের কারণে সানিয়া শুধু ভারতেই নয় পাকিস্তানেও খ্যাতি অর্জন করেছেন। এই দম্পতি ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইজহান নামে তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।

গত বছর বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ার পরে তাদের সম্পর্ককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তবে সানিয়া বা শোয়েব কেউই এখনও তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেননি।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit