শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মহুয়ার বহিষ্কারে গর্জে উঠলেন মমতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দলের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের ঘটনায় স্তম্ভিত তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তাও দিয়েছেন তিনি।

এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এদিন মহুয়ার এমপি পদ খারিজ করে দেওয়ার পর লোকসভায় তাকে বক্তব্য পেশ করার সুযোগও দেওয়া হয়নি। 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভায় মহুয়াকে যখন বহিষ্কার করা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের কার্শিয়াং শহরে ছিলেন। সেখান থেকেই মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। 

মমতা বলেন, লোকসভায় যা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত। তিনি বলেন, মহুয়ার বিষয়ে আমাদের ‘ইন্ডিয়া’র শরিকরা আরও সময় চেয়েছিলেন। ৪৯৫ পৃষ্ঠার একটি রিপোর্ট, সেটা পড়তে সময় লাগবে না? দুই ঘণ্টার মধ্যে আলোচনা শুরু করা হলো। আধ ঘণ্টায় ৪৯৫ পাতার আলোচনা হয়েও গেল! কী করে হলো আমি বুঝলাম না। মহুয়ার এমপি পদও খারিজ করে দেওয়া হল। আমি স্তম্ভিত।

লোকসভায় মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও অসন্তোষ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, দল সব সময় মহুয়ার পাশে আছে। এ ঘটনা থেকে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও একবার প্রমাণিত হলো। মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার সুযোগই দেওয়া হল না। আমি এর তীব্র বিরোধিতা করছি।

মহুয়াকাণ্ড ‘ইন্ডিয়া’র শরিকদের আরও এক জোট করে তুলেছে বলে জানান মমতা। তিনি বলেন, আমি ‘ইন্ডিয়া’কে অভিনন্দন জানাতে চাই। আমরা একজোট আছি। ‘ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে। আমরা সবাই বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, লোকসভা ভোটের আগে আর একটি মাত্র অধিবেশন বাকি ছিল। তাতে পরিকল্পনা করে মহুয়াকে অংশ নিতে দেওয়া হল না। 

‘আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন। আর একটি অধিবেশন বাকি ছিল। কী এমন হলো যে, তার আগেই একজন নারী এমপিকে লোকসভা থেকে তাড়িয়ে দিতে হলো? বিজেপির লজ্জা করে না? এ ঘটনা আমাদের উজ্জীবিত করবে। মহুয়া ও আমরা লড়াই করব।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit