শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যার জন্য ‘অ্যানিমেল’ ছবিতে সুযোগ পাননি সারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : ডিসেম্বরের প্রথম দিনেই ভারতের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সিনেমা বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে রণবীর অভিনয় করেছেন, সব সিনেমার মধ্যে ‘অ্যানিমেল’ মুভিটি এক ও অদ্বিতীয়। এদিকে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ নিয়ে চলছে বিস্তর আলোচনা। বিশেষত তৃপ্তি দিমরি অভিনীত চরিত্র জোয়া নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। অনেকের মতে, পরিচালক নাকি উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্যাপন দেখিয়েছেন। 

শোনা গিয়েছিল, ছবিটিতে প্রথমে রাশমিকা মান্দানার চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল পরিণীতি চোপড়ার। কিন্তু সে তো হয়নি। শুধু তাই নয়, জোয়া চরিত্রটির জন্য নাকি অডিশন দিয়েছিলেন সারা আলি খান। কিন্তু শেষমেশ তৃপ্তির ভাগ্যে জোটে সেই চরিত্র। মায়ানগরীর অন্দরে ফিসফাস, জোয়া চরিত্রটিতে অভিনয় করার জন্য খুব উৎসুক ছিলেন সারা। কিন্তু নায়িকার স্বপ্ন সত্যি হলো না।

সূত্রের খবর, পরিচালক নাকি সারাকে জানিয়েছিলেন—এই চরিত্রটির জন্য সারা একেবারেই বেমানান। শোনা যাচ্ছে, এই চরিত্রটির জন্য পরিচালকের পছন্দের তালিকায় ছিলেন না সারা। তাই প্রথমেই না করে দেন নায়িকাকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit