শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মিচেলের পর ফিরলেন স্যান্টার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ওভারেই ড্যারি মিচেলকে আউট করতে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ব্যর্থ ছিল। পরের ওভারেই মিচেল ফিরলেন মিরাজের দুর্দান্ত ক্যাচ হয়ে। নাঈম হাসানকে উড়িয়ে মারতে গিয়ে স্ট্রেটে ধরা পড়েন তিনি। এর পর ৭ বল খেলে মাত্র ১ রান করে নাঈমের বলে ফিরেছেন মিচেল স্যান্টার। ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১০ রান।  ব্যাটিংয়ে আছেন গ্ল্যান ফিলিপ্স ও কেইল জেমিসন।

এর আগে গতকাল দ্বিতীয় দিনও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে প্রথম দিন আলোকস্বল্পতায় ১৪ মিনিট আর ৮.২ ওভার বাকি থাকতেই শেষ হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। তবে এর মধ্যেই নিউজিল্যান্ডকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন টাইগাররা। 

শেষ বিকালে বোলিং করতে নেমে কিউইদের ৫ ব্যাটারকে তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সব মিলিয়ে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে ফিরে গেছেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে মিরাজ ৩ আর তাইজুল নেন ২ উইকেট।

তার আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশও সুবিধা করতে পারেনি। মাত্র ১৭২ রানে অলআউট হয় তারা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। এ ছাড়া ৩১ রান আসে শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে সমান ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit