শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর মহাখালী বাস স্টেশন এলাকার রয়েল পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহাখালী বাস স্টেশনের রয়েল পেট্রল পাম্পে লাগা আগুনের সংবাদ পাওয়া যায় রাত ৮টা ৮ মিনিটে।

আগুন নির্বাপণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করছে। রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্প অঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রয়েল পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত আছে বলে জানা গেছে।

কিউএনবি/বিপুল/০৬.১২.২০২৩/ রাত ১০.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit