বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

আদর্শ নূরানী কিন্ডারগার্ডেন মাদরাসার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর দরগাহ মহল্লা পায়রাস্থ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত দ্বীনি বিদ্যাপীঠ আদর্শ নূরানী কিন্ডারগার্ডেন মাদরাসার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ২৬নভেম্বর রবিবার খতমে কুরআন, দোয়া মাহফিল, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়।সকাল ১০টায় মাদরাসার ক্যাম্পাস থেকে প্রতিষ্ঠানের পরিচালক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পায়রা এলাকা, দরগা মসজিদের পিছনের গেইট, ওসমানী স্কুল, মিরের ময়দান মোড়, পুলিশ লাইন মসজিদ, অর্ণব এলাকা হয়ে পুনরায় আদর্শ নূরানী মাদরাসা ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

র‌্যালিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ নূরানী মাদরাসার উপদেষ্টা ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা সমাজ কল্যাণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী। উপস্থিত ছিলেন নূরানী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফুজায়েল আহমদ, সহকারী শিক্ষা সচিব মুফতি আব্দুল্লাহ, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফিজ ফয়সল আহমদ, সহকারী শিক্ষক সুলাইমান আহমদ, আবাসিক নূরানী বিভাগের সহকারী শিক্ষক মাওলানা নূরুল ইসলাম, নূরানী কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা শাহান আহমদ, সাংবাদিক ফারুক আহমদ ও শরীফ আহমদ, ইসমাইল আহমদ, শিক্ষার্থী আব্দুল্লাহ, হাসানুর রশিদ, জাবেদ আহমদ, জিহাদ, আহমদ হোসেন শুভ, জুন্নুন আহমদ জিসান, শিমুল আহমদ, হা’মীম, নওশাদ মাহফুজ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৩,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit