মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু মার্কিন এজেন্ট হত্যার দায়ে দণ্ডিত মেক্সিকান মাদক সম্রাটের মৃত্যু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল শ্রমিক অসন্তোষে আজও গাজীপুর উত্তাল, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হচ্ছে, বন্দরে ২ নম্বর সংকেত সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ  আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

নজিপুরে বাস টার্মিনাল ও ট্রাফিক পুলিশ না থাকায় যানযটে যাত্রী দূর্ভোগ চরমে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার অতিগুরুত্বপূর্ণ পত্নীতলা উপজেলা সদর নজিপুরে নির্দিষ্ট কোন বাস টার্মিনাল, যাত্রী ছাউনি ও ট্রাফিক পুলিশ না থাকায় যানযটে যাত্রী দূর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। এদিকে সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঞসড়ক প্রসস্তকরণ কাজ আরম্ভ করলেও নজিপুর বাসস্ট্যান্ড এলাকাসহ সড়ক ও জনপথের বেদখলকৃত যায়গা গুলো উদ্ধারের কোন পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই বলে এলাকাবাসীর অভিযোগ। দেশের উদ্বৃত্ত ধান উৎপাদন এলাকা হিসাবে বিবেচিত নওগাঁ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ন উপজেলা পত্নীতলা সদর নজিপুরের উপর দিয়ে প্রতিদিন রাজধানী ঢাকাসহ পোরশা, সাপাহার, ধামইরহাট ও পত্নীতলার কয়েক হাজার যানবাহন দিবারাত্রী চলাচল করে। এবাদেও উওরাঞ্চলের পঞ্চগড় দিনাজপুর থেকে রাজশাহী-নবাবগঞ্জের সাথে অতি সংক্ষেপে সহজ যোগাযোগ ব্যবস্থা পত্নীতলার নজিপুরের উপর দিয়েই।
নজিপুর চারমাথা গোলচত্বর এলাকায় সড়ক ও জনপথের বিশাল যায়গা থাকলেও ঐ যায়গাগুলো অবৈধ ভাবে দখল হয়ে থাকায় স্থানীয় বাস ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার দুর পাল্লার গাড়ী গুলি নজিপুর চারমাথা গোলচত্বরে এসে সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় এবং ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান, সিএনজি সড়কের উপর যত্রতত্র ভাবে দাড়িয়ে থাকায় দিন দিনই নজিপুর বাসষ্ট্যান্ডে যানযট বেড়েই চলেছে। পাশাপাশি নজিপুর চারমাথা গোলচত্বর এলাকায় গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালামাল সড়কের উপর রেখে মালামাল লোড-আনলোড করা সহ বাসা-বাড়ির নির্মাণ সামগ্রী সড়কের উপর রেখে কাজ করায় জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ মনে করছেন সড়ক প্রসস্তকরণ করা হলেও এই দূর্ভোগ কোনভাবেই কমবেনা। 
নওগাঁর সাথে সাপাহার, পোরশা, ধামইরহাট, পত্নীতলার লোকাল বাস চলাচলের পাশাপাশি ঢাকার কোচ গুলি এসে নজিপুর চারমাথা গোলচত্বরে যখন যাত্রী ওঠা নামা করায় সেসময় উক্ত এলাকায় যানযটের সৃস্টি হয়ে যায়। আর এই যানযট নিরসনে একটি বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি স্থাপন এবং জরুরী ভিত্তিতে ট্রাফিক পুলিশ নিয়োগ অতিব প্রয়োজন বলে এলাকাবাসী দীর্ঘ দিন দাবী জানিয়েও এখনোও পর্যন্ত তার ব্যবস্থা হয় নাই। অতিসত্বর নজিপুর চারমাথা গোলচত্বরের যানযট নিরসনে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন এলাকাবাসী।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit