বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

চৌগাছায় এবিসিডি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলার এবিসিডি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) কলেজ ক্যা¤পাসে উচ্চ মাধ্যমিকের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব। বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এম আবদুর রহিম, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডুু, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. জহুরুল হক ও সমাজবিজ্ঞান বিভাগের আবদুল মজিদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের প্রাক্তন ছাত্র ও দৈনিক যুগান্তর পত্রিকার যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়,নবীন শিক্ষার্থী মিতু খাতুন, সৌরভ আহমেদ লিখন, অন্বেষা রহমান, তাহিয়া, তাহসিন মিথিলা প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোর-আন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ করে নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit