বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

১০ দিনে রাজধানীতে গ্রেপ্তার ১৬৩৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ গত ২৮ অক্টোবরে সহিংসতা ও মঙ্গলবার (৩১ অক্টোবর) আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১০ দিনে রাজধানীতে এক হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ নভেম্বর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭, ৫ নভেম্বর ৫২ ও সর্বশেষ ৬ নভেম্বর ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ২৮ অক্টোবর ও পরবর্তী সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে মোট ১১২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রমনা বিভাগের বিভিন্ন থানায় ১৩টি, লালবাগে সাতটি, মতিঝিলে ৩৫টি, ওয়ারীতে ১৬টি, তেজগাঁওয়ে ছয়টি, মিরপুরে ২০টি, গুলশানে ১১টি ও উত্তরায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/বিপুল/০৭.১১.২০২৩/ রাত ১০.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit