শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

দেবরের মৃত্যুর সংবাদে মারা গেলেন ভাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৯০ Time View

ডেস্ক নিউজ : নাটোরের বাগাতিপাড়ায় দেবরের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে শোক সইতে না পেরে মারা গেলেন ভাবিও। একই পরিবারের দুই জনের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  

মৃত দেবর ফজলুর রশিদ (৩৯) বেগুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আর ভাবি রোজিনা বেগম নাইচ (৪০) তার বড় ভাই বজলুর রশিদের স্ত্রী। ভাবি রোজিনা বেগম স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার তমালতলা হাটে সবজি বিক্রি করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরেন ফজলুর রশিদ। বাড়িতে পৌঁছে অসুস্থ হয়ে হঠাৎ করেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর বাড়ি থেকে মোবাইল ফোনে ঢাকায় থাকা ভাই-ভাবিকে জানান পরিবারের লোকজন। দেবরের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন ভাবি রোজিনা বেগম। অসুস্থতা নিয়েই লাশ দেখতে দ্রুত ঢাকা থেকে বাসযোগে রওনা দেন। পথিমধ্যে গাজীপুর কালিয়াকর এলাকায় পৌঁছলে গুরুত্বর হয়ে পড়েন। পরে সেখানে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার সকালে লাশ বাগাতিপাড়ার বাড়িতে আনা হয়। 

স্থানীয় পাঁকা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ২টায় স্থানীয় স্কুল মাঠে উভয়ের জানাজা শেষে বেগুনিয়া কবরস্থানে দাফনের কথা রয়েছে। 

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit